একটা মাদার গাছের সাথে প্রায়শই দেখা হয়। সে চাইলে হ্যান্ডশেক হয় অথবা
হয় না। যদিও আমরা একবার বেশ অন্তরঙ্গ হয়েছিলাম আর ফুলার রোডের
আধো-অন্ধকারে সিগারেট ফুঁকতে ফুঁকতে যৌনতা নিয়ে কথা বলতে গিয়ে
আবিষ্কার করেছিলাম রাবার বৃক্ষের আচরণ সর্বদাই থার্ডপারসনদের মতো।
আর যেহেতু রাবার বৃক্ষের অস্তিত্ব নিয়ে সংশয় রয়েছে, তথাপি একটা সংক্ষিপ্ত
অতীত মগজের রাস্তার ক্রন্দন করলে আমি দুধ কিনতে দত্ত-র হাটে যাই আর
দেখে ফেলি বিকল মেশিন ও বকুলতলীতে তিনটে পাখি ম’রে পড়ে আছে।
প্রেমটিয়া ডাকঘরের পোস্টমাস্টার আমাকে জানায়, চিঠিযুগ বিলুপ্ত হ’য়ে গেছে।
আর গত শতাব্দীর একটি বেওয়ারিশ চিঠি এখনও এখানে র’য়ে গেছে ফলে সে
রিটায়ার্ড করতে পারছে না।
তুমি কী পারো তা আমি জানি। হে আমার সমগোত্রীয় পুরুষ, সারি না হ’য়ে
শাড়ি খুলতে যেয়ো না।

Comments
Post a Comment