মেয়েটা চিৎ হ’য়ে শুয়ে থাকতে ভালোবাসে।
সে জানে, আকাশ দেখতে হ’লে
এইভাবে শুতে হয়।
সে জানে, আকাশ দেখতে হ’লে
এইভাবে শুতে হয়।
ওর দিকে ওভাবে তাকিয়ো না। ও থাক,
কিছুকাল ওভাবেই শুয়ে থাক। ইচ্ছে যাকে,
তাকে নিয়ে রগড় করুক।
কিছুকাল ওভাবেই শুয়ে থাক। ইচ্ছে যাকে,
তাকে নিয়ে রগড় করুক।
-বজ্রবিদ্যুৎ গায়ে মেখে ফিরে সে
আসবেই। তারপর, তোমাকে সঙ্গে নিয়ে
সমুদ্রে পাড়ে হাওয়া খাবে।
আসবেই। তারপর, তোমাকে সঙ্গে নিয়ে
সমুদ্রে পাড়ে হাওয়া খাবে।
তোমাদের সমুদ্র দেখা শেষ হ’লে
তুমি ওর হাত ধ’রে রাস্তাটা
পার ক’রে দিয়ো।
তুমি ওর হাত ধ’রে রাস্তাটা
পার ক’রে দিয়ো।
Comments
Post a Comment