সাইয়েদ জামিলের কবিতাঃ ক্রাইম স্টোরি

যে মেয়েটা আমাকে অসম্ভব ভালোবাসতো তার
যৌনাঙ্গে আমি ছুরিকাঘাত করেছিলাম আর ফাঁসিয়ে
দিয়েছিলাম আমার পুলিস বন্ধুটিকে, যার বুটের
সৌন্দর্যে আমি ঈর্ষান্বিত ছিলাম। এখন আরেকটা
মেয়ে ভুট্টা ক্ষেতে খাঁড়ায়া আছে। কামারশালা থেকে
এক্ষুনি রওনা দিবো আমি। ভুট্টাক্ষেত দুই কিলো দূরে।

Comments

ভালো লাগলে বিজ্ঞাপনে ক্লিক করে সহায়তা করুন