মাকে দেখতাম গরিব ভালোবাসতে। আমি গরিব সহ্য করতে
পারতাম না। বাড়িতে ভিক্ষুক এলে মা কখনও কখনও তাদেরকে
ভাত খেতে দিতেন। যে প্লেটে মা তাদেরকে খাবার খেতে দিতেন
সেই প্লেটে আমি কখনও খেতাম না। আমার ঘেন্না করতো।
আমাদের গ্রামের পাশেই ছিলো এক গরিব হিন্দুগ্রাম। হিন্দুগ্রামের
পাশ দিয়ে আমরা স্কুলে যেতাম। ওই গ্রাম থেকে দুর্গন্ধ আসতো।
আমি নাক চেপে পাড় হতাম ওটুকু পথ। একটা পদ্ম পুকুর ছিলো
গ্রামটাতে। শীতকালে সেই ডোবাজলের ভেতর সুন্দর ফুল ফুটতে
দেখে আমি অবাক হতাম। ঋষিপাড়ার সঞ্জয় শীল আমাকে একবার
একটা ফুল তুলে দিয়েছিল। আমি ঘেন্না-ঘেন্না মনে ফুলটা
নিয়েছিলাম। ভেবেছিলাম মা রাগ করবেন। কিন্তু আমার মা সেই
ফুলের গন্ধ শুকেছিলেন। মনে পড়ে, মা রোজ ভোরবেলা সুর ক’রে
কোরান পড়তেন। শৈশবের দিনগুলোতে আমার ঘুম ভাঙতো
সত্যের সেই মায়াবী সঙ্গীতে। একদিন, জায়নামাজে ব’সে মা
বললেন, ‘কাছে আসো বাছা, তোমাকে দোয়া দেই।’ তারপর,
আয়াতুল কুরসি প’ড়ে মা ফুঁ ছুড়ে দিলেন আমার দিকে। মমতা
মাখানো হাত বুলিয়ে দিলেন মাথায়। আজ এতোগুলো বছর পেরিয়ে
যাবার পর, যখন আমি মায়ের কাছে থাকি না, তখন মায়ের
শরীরের গন্ধ পাচ্ছি। পাচ্ছি তার স্নেহের পরশ। আর মনে হচ্ছে,
মায়ের সেই ফুঁয়ের ভাষা অলৌকিক ছিলো না। সেই ভাষা ছিলো
আল্লার পবিত্র কালাম। চিরভাষ্য সত্য ও সুন্দরের। য্যানো মা
বলছেন, গরিবকে ভালোবেসো সোনা। জেনো, হৃদয়ে আঘাত
দেবার নামই সাম্প্রদায়িকতা।

Comments
Post a Comment