বাতাসে সাঁতার কেটে আসা এক ফড়িং ছানার প্রতি দুর্বলতা
অনুভব করি। দুর্বলতার ভাষা দুর্বোধ্য। তবু সেই দুর্বোধ্য অনুভূতি
নিয়ে কয়েকশো কচ্ছপ উড়ে যায় জলের গভীরে। জল ও সমুদ্রের
কথা মনে হ’লে আমি খুব আর্দ্র হ’য়ে পড়ি। সর্বদা আর্দ্রতা ভালো
নয়, জেনেও, সমুদ্র পাড়ে গিয়ে শুয়ে থাকি, নগ্ন। জানি, এখন
ভূগোলবিদ্যা কমবেশি সকলেই জানে। পৃথিবী কমলালেবুর মতো
গোল এই সত্য বিশ্বাস করি না। দ্যাখো, সমস্ত সত্যের শিশ্ন মাতাল
ঘোড়ার মতো টমটম চালিয়ে যাচ্ছে। হে স্বচ্ছ কাচের বোতল,
তিমির চোখের মায়া ও মমতায় আমাকে ধারণ করো

Comments
Post a Comment