একটি কামের কবিতা -আখতারুজ্জামান আজাদ

ভেঙে দেব,
আজ সব ভেঙে দেব!

আজ ভেঙে দেব অচলায়তন,
আজ ভেঙে দেব সচলায়তন;
আজ ভেঙে দেব সব অচল-সচল বন্যারোধী বাঁধ,
আজ শুভ্রমাঠে ধ্বনিবে কেবল ভাঙনের কুহুনাদ!

সামরিক কবি আসছে,
কামরিক ছবি ভাসছে;
ভাঙনে-ভাংচুরে চুরমার হবে লাজ,
ভাঙনের বুলডোজারে বড় নির্মম হব আজ!

কামানে-কামসূত্রে,
ঘামানে-ঘামসূত্রে,
মুহুর্মুহু তোপে,
কামদা'র কোপে --
আজ ভেঙে দেব তোমার লজ্জার বার্লিন দেয়াল,
আজ একে একে নিপাত যাবে লজ্জার মজ্জাগত শেয়াল!

আজ আমি ভাঙব,
আজ আমি গড়ব;
আজ আমি খেলব ভাঙাগড়া খেলা,
আজ আমি করব ছিনিমিনি-হেলা!

একদিন আমায় নিয়ে খেলেছিলে তুমি নয়ছয় ছেলেখেলা;
আজ তোমায় নিয়ে খেলব আমি মোহময় মেয়েখেলা!

আজ আমি --
সাম্প্রদায়িক নই, কাম্প্রদায়িক;
সাম্রাজ্যবাদী নই, কাম্রাজ্যবাদী;
সাম্যবাদী নই, কাম্যবাদী;
হামবড়া নই, কামবড়া;
আজ তোমার আপাদমস্তক আমি রচনা করব একটি অনবদ্য ত্রিভুজ কামের কবিতা!

Comments

ভালো লাগলে বিজ্ঞাপনে ক্লিক করে সহায়তা করুন