সোনালী মিত্রের যোনিজ কবিতাঃ নাইটফল অথবা সমুদ্রযাত্রা

তখন রাতগুলো পরী ভালবাসায় ভরপুর
হরিদার চায়ের দোকানে সন্ধ্যায় ফেলে আশা
মিঠু বউদি আর ঝিলিক সেনের ঝিকিরমিকির দুই চাঁদ
রাতে নাড়িয়ে দিলে গো । ঘুম , ঘুম আসে না
অস্থির , বুকের ভিতরের হ্যাংলা কুকুরটা বনেদী নয়
ঠিক , ঠিক যেন ভাদ্রের মত অবস্থানে
আর কুকুর ঝাঁপিয়ে পড়ল মিঠু না ঝিলিক সেনের বুকে
বুঝলাম না ……
আর নাভি খাচ্ছে , আর কোমর ভেঙে গুড়িয়ে দিচ্ছে দাঁতে
দরদর ঘামে ভিজে উঠছে গা
থামবে না , এ-খাওয়া থামবে না
সমস্ত বেডকভার ড্রেনডাইট চটচটে , আহা মায়াবী আঠা
ক্রমশ কুকুরের গা মোচড়ানো শিথিল হয়ে ওঠে
ঘুম , ঘুম , ঘুম
সকালে ভুলে যায় আস্ত একটা কুকুর নিয়ে আমার রাতের সংসার
কেননা তখন আমাদের রাত্রির বুক অবিবাহিতকলা
কেননা তখন পায়জামার অন্ধকারে হাজার ওয়াট
তখন আমাদের নিজস্ব রাতের নাম ছিল –
‘নাইটফল মেমরি’।

Comments

ভালো লাগলে বিজ্ঞাপনে ক্লিক করে সহায়তা করুন