সাইয়েদ জামিলের কবিতাঃ কোরান শরীফ

তোমার দিকে তাকাতেই পবিত্র গ্রন্থে মুদ্রিত
হ’লে তুমি। হে আমার কোরান শরীফ, আদত তুমি
এক স্কুল ড্রেস পরা দ্যুতিময় প্রাজ্ঞ বালিকা।
   তোমাকে দেখবার পরই তো আমি বায়তুল
মোকাররমের পাশ থেকে কিনে এনেছি রেহেল।
হে পবিত্র কিতাব, তোমাকে রেহেলে রেখে ৩ আলিফ
টেনে দাউদ নবীর কণ্ঠে আমি পাঠ করতে চাই
তোমার সমস্ত অক্ষর।

Comments

ভালো লাগলে বিজ্ঞাপনে ক্লিক করে সহায়তা করুন