বাঘমারার বিল
তখন, পৃথিবীতে ঝুলে গেছে ছিন্নভিন্ন সন্ধ্যা; আমি, ধারালো
চাপাতি দিয়ে আমারই মস্তক কেটে ফেললাম আর কর্তিত মুণ্ডু
হাতে উন্মাদের মতো দৌড়োতে দৌড়োতে দিগন্ত পেরিয়ে
এসে দাঁড়ালাম বাঘমারার বিলে
আমার সম্মুখে প্রকাণ্ড এক বাবলা গাছ; আমি আমার কাটা
মাথা এ হলুদ বৃক্ষে ঝুলিয়ে দিলাম; আমি জানি, কাল ভোরে
সূর্য উঠার আগে, ফুটে থাকা লাল শাপলা দেখতে এখানে
আসবে তুমি

Comments
Post a Comment