সাইয়েদ জামিলের কবিতাঃ ঝাঁকাঝাঁকি

‘তুই পারবি?’ বললো ৯২ কেজির মহিলাটা।
আমি ৫৪ কেজি; বললাম ৯৭ কেজির ঘটনা।
হো হো শব্দে হাসলো ৯২ কেজি। হাসলে মেয়েদের
ওজন কমে যায় আর মেয়েরা জানে না এই
গুপ্তবিজ্ঞান। ফলে, যা হয় আর কি, ৫৪ কেজির
বুনো বালক তখন সেই ওজন শূন্য মোটা মহিলাকে
শূন্যে তুলে অনায়াসে ঝাঁকায় আর এই ঝাঁকানো
শব্দের নাম অভিধান মোতাবেক প্রেম।

Comments

ভালো লাগলে বিজ্ঞাপনে ক্লিক করে সহায়তা করুন