সাইয়েদ জামিলের কবিতাঃ নিয়ম না মানা মাস্টার, বায়োকেমিস্ট্রি

তুমি অনেক নারীকে দেখেছো, জামিল। ছুঁয়েছো অনেক মেদ
মাংস। খেয়েছোও,
বৎস, এইবার, এসব ছাড়ো। তোমার বয়েস পশ্চিমে হেলে
যাচ্ছে। মনে রেখো, আলো ও অন্ধকারের বিপরীতে, বহুদূর
যেতে হবে, তোমাকে, জামিল
দক্ষিণ ভূগোলের দিকে, দ্যাখো, আবছায়া পাখির পালক,
ভেজামেঘ, পিয়ানো আর জলের প্রবাহ। নিষ্ঠুর রঙের বিভায়,
সেইখানে, শুয়ে আছে কেমিস্ট্রি পড়ানো এক প্রাচীন অধ্যাপিকা।
শেষবার, তুমি ওই অধ্যাপিকার হাত ধরো। তাঁর আত্মার পাশে
শুয়ে থাকো। ডুবে থাকো তাঁর যোনি ও স্তনের মাদকতায়,
বিশ্বস্ততাই তোমার অস্ত্র ও সৌন্দর্য, জামিল  

Comments

ভালো লাগলে বিজ্ঞাপনে ক্লিক করে সহায়তা করুন