তখন আমার মন মসজিদে ঢুকছিলো। মনের পা থেকে হাত খুলছিলো
জুতা। অদূরে দাঁড়িয়ে ছিলো মায়া। আর আমি দেখলাম, তাঁর দুই পাহাড়ের
উপর দিয়ে উড়ে যাচ্ছে কামাখ্যার কামরূপি মেঘ। আর সেই খাড়া দুই
পাহাড়ের মাঝ দিয়ে ব’য়ে যাচ্ছে পুণ্যতোয়া স্বচ্ছ এক জলের ধারা।
এই সব উত্তেজক দৃশ্য মূলত শয়তানের প্রবঞ্চনা। আর আমার মনে প’ড়ে
গ্যালো পেচ্ছাপের রাস্তা দিয়ে কিছু বের হ’লে অজু ভেঙে যায়। সুতরাং পুনরায়
অজুর জন্য আমি ওই খাড়া দুই পাহাড়ের মাঝ দিয়ে ব’য়ে যাওয়া নদীর কাছে
যেতেই হেসে উঠলো মায়া। আর ওর হাসির ভূমিকম্পে ভেঙে পড়লো মসজিদ।

Comments
Post a Comment