নিশিথে নিশ্চুপ প্রেমের সম্ভোগে
জেগে উঠি দ্রোহ ও কামের যোগে;
কাম বলে- দেখো শান্তসৌম্য রাত
দ্রোহ বলে- একী! আগুনের তাত!
দ্রোহ বলে- আজ আগুন জ্বলুক
মহামানবেরা(?) আগুনে পুড়ুক;
চারদিকে হোক শুরু গোলাবৃষ্টি
সৃষ্টির তোড়ে ভাসুক অনাসৃষ্টি।
কাম বলে- দ্রোহ কিসে প্রয়োজন?
প্রেমের জন্যই সব আয়োজন;
এ পৃথিবী শুধু প্রেমের চারণ
বিদ্রোহ করাটা এখানে বারণ।
তবু একসাথে প্রেম-কাম-দ্রোহ
বাড়ায় তৃষ্ণা ও জীবনের মোহ।
জেগে উঠি দ্রোহ ও কামের যোগে;
কাম বলে- দেখো শান্তসৌম্য রাত
দ্রোহ বলে- একী! আগুনের তাত!
দ্রোহ বলে- আজ আগুন জ্বলুক
মহামানবেরা(?) আগুনে পুড়ুক;
চারদিকে হোক শুরু গোলাবৃষ্টি
সৃষ্টির তোড়ে ভাসুক অনাসৃষ্টি।
কাম বলে- দ্রোহ কিসে প্রয়োজন?
প্রেমের জন্যই সব আয়োজন;
এ পৃথিবী শুধু প্রেমের চারণ
বিদ্রোহ করাটা এখানে বারণ।
তবু একসাথে প্রেম-কাম-দ্রোহ
বাড়ায় তৃষ্ণা ও জীবনের মোহ।
Comments
Post a Comment