হায়রে দেশ! একটি স্বাধীন দেশ!
তোমার বুকে আজ
অরক্ষিত আমরা সবাই- আমজনতা যারা;
সতত ধর্ষিত হয় নারী, মনুষত্ববোধ
ধর্ষিত হয় আইন
ধর্ষিত হয় তথাকথিতদের মন-মস্তিষ্ক
ধর্ষণের ঘটনা উদ্ধারের ভার পরে যার ওপর
ধর্ষিত হয় সেও-
অর্থের কাছে, আধিপত্বের কাছে
আবার সেই ধর্ষণ করে ময়নাতদন্ত রিপোর্ট
যে রিপোর্ট থেকে কর্পূরের মতো উবে যায়
ঘৃণ্য হায়েনার রেখে যাওয়া সমস্ত চিহ্ন!
নিঃষ্কলঙ্ক ধর্ষক ঘুরে বেড়ায়
বুক চিতিয়ে; মানবতা কাঁদে
স্বাধীন চলাফেরার অধিকার নাকি
সংবিধান সমর্থিত। সুতরাং
তার ওপর আইন প্রয়োগ করা অসাংবিধানিক।
হায়রে দেশ! একটি স্বাধীন দেশ!!
তোমার বুকে আজ
অরক্ষিত আমরা সবাই- আমজনতা যারা;
সতত ধর্ষিত হয় নারী, মনুষত্ববোধ
ধর্ষিত হয় আইন
ধর্ষিত হয় তথাকথিতদের মন-মস্তিষ্ক
ধর্ষণের ঘটনা উদ্ধারের ভার পরে যার ওপর
ধর্ষিত হয় সেও-
অর্থের কাছে, আধিপত্বের কাছে
আবার সেই ধর্ষণ করে ময়নাতদন্ত রিপোর্ট
যে রিপোর্ট থেকে কর্পূরের মতো উবে যায়
ঘৃণ্য হায়েনার রেখে যাওয়া সমস্ত চিহ্ন!
নিঃষ্কলঙ্ক ধর্ষক ঘুরে বেড়ায়
বুক চিতিয়ে; মানবতা কাঁদে
স্বাধীন চলাফেরার অধিকার নাকি
সংবিধান সমর্থিত। সুতরাং
তার ওপর আইন প্রয়োগ করা অসাংবিধানিক।
হায়রে দেশ! একটি স্বাধীন দেশ!!
Comments
Post a Comment