সাইয়েদ জামিলের কবিতাঃ এ সং অব ক্যাকোফোনি

লেবুর বাগান থেকে, পাখি, এইখানে এসেছো তুমি। কী গান এনেছো সাথে,
নীলকন্ঠী,- শোনাও। সুরের ভেতর দিয়ে রচিত পথের বাঁকে, দিক হারানো
মেয়েদের উৎকণ্ঠা- য্যানো বা গরিমা ভেঙে পড়ে আছে ভাষার মহিমা। কী গান
এনেছো সাথে, শোনাও- পাখি।

Comments

ভালো লাগলে বিজ্ঞাপনে ক্লিক করে সহায়তা করুন