এই দিকে পথ নেই আর। তিন স্তন বিশিষ্ট এক উন্মাদীনির হাহাকারের
মতোন কেবলি অন্ধকার। জলের কিনারে ব’সে থাকা যুবকের অশ্রুপাত।
আর ধ’সে যাওয়া পুরোনো সেতুর ওপর জমে থাকা শ্যাওলা। আর কখনও
কখনও সেইখানে পিছলে পড়া দু-একটি অনুজ্জ্বল সত্য ছাড়া কিছু নেই।
সাইকেল চালিয়ে তবু এই দিকে কারা আসে দূর মহাবিশ্ব থেকে! সাবধান,
ওহে আরোহীগণ, যাতনার লাবণ্যে, আর, এই ঘন কাশবনে আপনারা হারিয়ে
যেতে পারেন।

Comments
Post a Comment