তোমার বিপুল মাংসের বৈভব
আমাকে দেখাও তুমি তোমার আরব
তোমার বুকের থেকে খুর্মা-খেজুর
তোমার কণ্ঠ থেকে ঝ’রে পড়া সুর
দাও সখি, খেয়ে বাঁচি অভুক্ত মুমিন
সৌদি, হে প্রিয় সৌদামিনী, সূরা আত্-তীন
জলের ফোয়ারা তুমি আবে জমজম
বোরকা জড়িয়ে থাকা হে নম্র শরম
এইবার বিবসনা হ’তে তুমি পারো
আমার রওজা সোনা কাছে আসো আরো
Comments
Post a Comment