সাইয়েদ জামিলের কবিতাঃ নিয়ম না মানা মাস্টার, বিধানসভা

১ নং কুকুর বললো, এখন কার্তিক মাস।
২ নং কুকুর গান গাইলো গম্ভীর সুরে।
৩ নং কুকুর বললো, কুকুরই শ্রেষ্ঠ প্রাণি।
৪ নং কুকুর কেঁদে উঠলো মর্মপীড়নে।
৫ নং কুকুর বললো, মুসলমানরা সিজোফ্রেনিক।
৬ নং কুকুর বললো, চলো হাড্ডি খুঁজি।
এরপর,
১ নং কুকুর গোলাপ বাগানের পাশ দিয়ে হেঁটে গ্যালো।
২ নং কুকুর গ্যালো ঝুমাদের বাড়ির দিকে।
৩ নং কুকুর প্রণয়ন করলো ধর্মগ্রন্থ।
৪ নং কুকুর বেছে নিলো আত্মহত্যার পথ।
৫ নং কুকুর রূপান্তরিত হলো আধা-প্রগতিশীল চিন্তকে।
৬ নং কুকুর ধনী হ’য়ে উঠলো বিল গেটসের মতো।

Comments

ভালো লাগলে বিজ্ঞাপনে ক্লিক করে সহায়তা করুন