কুয়াশার ফুল থেকে তুলে নেব নীল প্রত্যাখ্যান-
পরান গায়েন ডাকবে আবার
'অচিন পাখির গান শুনে যান'
নদীয়ার জলে স্নান উৎসর্গের আগে রোপণপূর্বক বীজ
নেচে যাব সুলতানের চাষীর হাতে মাছিমদিয়ায়,
আর ডেকে যাব-
'ডাঙর ঢেমনি এইখানে আয়
তর্জনীতে কাদা মেখে তোর কপালে পরিয়ে দিই
বিঘা বিঘা সুন্দরের টিপ।'

Comments
Post a Comment