প্রেমের গর্ভপাত - এম এ মজিদ চাকলাদার

আমার প্রেমের ভ্রুণ পূর্ণাঙ্গ রূপ পাবার পূর্বেই 
তুমি বললে- 'আসি' 
এমন একটি স্বপ্রাণ উপস্থিতি 
ঘটনার আকষ্মিকতায় ভেঙ্গে চুরমার হবে? 
তুমি বললে- 'হ্যাঁ, এর নাম প্রেমের গর্ভপাত, 
এ বোঝা বইবার যোগ্য আমি নই' 
আমি বললাম- 'তবে তাই হোক, 
অযোগ্যকে যোগ্য করবার দায়িত্ব আমার নয়!' 
সেই থেকে- 
আর কখনো কাউকে ভালোবাসা হয়নি আমার! 

Comments

ভালো লাগলে বিজ্ঞাপনে ক্লিক করে সহায়তা করুন