সাইয়েদ জামিলের কবিতা, জাতির পিতা

এই জাতিকে দেশ দিয়েছে 
এই জাতিকে ভাষা 
এই জাতিকে প্রেম দিয়েছে 
এবং ভালোবাসা 
এই জাতিকে স্বাধীনতা 
বিহঙ্গের ওই ডানা 
এই জাতিকে লাল সবুজের 
উড়ন্ত নিশানা 
সব দিয়েছে জাতির পিতা 
বঙ্গবন্ধু শেখ মুজিব 
বীর বাঙালির হৃদয় পটে 
এই নামটি চিরঞ্জীব।

Comments

ভালো লাগলে বিজ্ঞাপনে ক্লিক করে সহায়তা করুন