মিয়ানমার, হে অস্তমিত সূর্য, হে
কোমল তেজী বালিকা, আসো,
সোহাগ করি, আদর দেই। বলো,
কী তোমার গোস্বা বোন? তুমি
ক্যানো খোঁপার সৌন্দর্যে ছুরি লুকিয়ে
বিছানায় আসো? এইভাবে প্রেম
হয়? শোনো, ছিনালি ক’রো না। নাফ
নদী লাল করে দেবো। প্রস্তাব করছি,
আসো, হত্যার ইতিহাস ভুলে
টেকনাফ কটেজে করি রাত্রি যাপন।
Comments
Post a Comment