বঙালি নষ্ট জাতি। সন্দেহ নাই
একদা এইখানে আমি জন্মাই
আমারও পাপ আছে, আছে কিছু ভুল
উগান্ডা, আমার তুমি অতি প্রিয় ফুল
কখনও এদেশে আমি নিষিদ্ধ হ’লে
সন্তান রূপে তুমি নিও মোরে কোলে
তোমার বুকের থেকে দুধের ধারা
আমাকে দিও হে মা জলের ফোয়ারা
তোমার শরীর থেকে কিছুটা সুবাস
শুষে নিয়ে গড়বো মা আমার আবাস
Comments
Post a Comment