মালভূমি থেকে য্যানো খাড়া ভাবে নেমে আসে ভাবকল্প। যেহেতু ট্রেনের ভঙ্গিটি সর্পিল আর কবরখানার দিকে এতো ঘাস জন্মে সেহেতু অভিজ্ঞান কিছু নেই, কেবল জাহাজ কোম্পানি থেকে পালিয়ে আসে নিগ্রো যুবক; আর আমার নিজস্ব নারীটি ঊরুর বিপন্নতা মেলে ধরে জঙ্গলের দিকে। ফলে, জলের কিনারে এই ব’সে থাকা, অন্ধকারে, ক্রমবর্ধিষ্ণু হিংস্রতার বিরুদ্ধে য্যানো ফাঁকা বুলি, মিথ্যে মেশিনারিজ। জেনো, জীবনশৈলী বিষয়ক এইসব প্রান্তিক চিন্তাধারা কুষ্ঠ-রোগিনীর অস্পষ্ট ঘেঁয়ো যোনি। আর, যৌন চিন্তা কাঁধে নিয়ে তুমি আমি পার হচ্ছি সকল পুলসিরাত।
Comments
Post a Comment