বাসর মানে অবলা কিশোরীস্তন নিয়ে নিষ্ঠুর পুরুষের
দু,হাতের ছানাছানি;
যৌনাংগের অস্তির আস্ফালন;
অন্ধকারে বালিকাগুলো নিঃশব্দ আর্তচিতকার করে করে-
দিনে দিনে নারী হয়ে উঠে।
মাসিক ডেউ এলেও,
নারী অংশগুলো মুক্তি পায়না
এইসব নির্যাতন থেকে।
মাসিকটা কেন যে নারীর একান্ত সম্বল করে পাঠালেন-
সুফিয়া আপারা নারীমুক্তি এনেছেন
অথছ নারীদেহ
আজও অবরুদ্ধ
সৈরাচারী পুরুষের-পুরুষাংগের নিচে।
Comments
Post a Comment