বুকের ভেতরে বাজে আর্জেন্টিনা
ভূমধ্য সাগরে আমি হারিয়েছি বীণা
সে বহু আগের কথা জাহাজের ডেকে
এক রাতে চাঁদ খুব গিয়েছিলো বেঁকে
বেঁকে যাওয়া চাঁদে আমি করি চুম্বন
চাঁদের শরীরে জাগে মৃদু শিহরণ
শিহরণ জাগা এই চাঁদটার নাম
ওকাম্পো আমার তুমি ধরণী ও ধাম
তোমার ধরায় আমি উদিলাম রবি
অস্ত যাবো ইতিহাসে বাঙলার কবি
Comments
Post a Comment