সাইয়েদ জামিলের কবিতাঃ মুরসালীন কায়কাউস

শোনা যায়, উনি ধর্ণাঢ্য কৃষক পরিবারের সন্তান। ওনার বাপ পুঁথি পাঠক
এবং বিশিষ্ট সৌখিনদার ছিলেন। এবং একসময় সীমাহীন দারিদ্র্যে ভূপতিত
হয়ে অত্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করেন। এরপর উনি অপরিসীম স্ট্রাগল করেন
এবং তহুরা বানুকে বিবাহ করেন। আর এই যে আমাকে দেখছেন, কাউরে পুছি
না, আমি ওনারই ছেলে। আমি ওনাকে জগতের সবচেয়ে ব্যর্থ মানুষ মনে করি।
ব্যর্থ মানুষের উচিৎ আত্মজীবনী লেখা। উনি আত্মজীবনী লিখতে পারবেন বলে
মনে হয় না। উনি গভর্মেন্টের চাকরি করে সংসার চালান এবং ওনার নাম
মুরসালীন কায়কাউস।

Comments

ভালো লাগলে বিজ্ঞাপনে ক্লিক করে সহায়তা করুন