শোন বলি, লজ্জারাঙা কুমারীর বুক
চিরতরে মিশে যাব জমিনে তোমার;
এজন্মে খুঁজে পাবো আর জন্মযুগ
করিনা ভয় প্রোথিত মাইন বোমার।
অথবা উত্তাল ঢেউ, তীক্ষ্ণ অপঘাত
বয়ে বয়ে নিয়ে যাবে সাগর-সঙ্গমে;
দু'চোখে আসবে নেমে স্বপ্নাচ্ছন্ন রাত
লজ্জারাঙা কুমারীর বুকের ওমে।
তবু আমি মিশে যাবো ঐ বধ্যভূমিতে
ঐ যন্ত্রযক্ষে শরীরের প্রয়োজনে;
কোন নতুন না পাওয়া সুখ চুমিতে
কিংবা নতুন কোন স্নিগ্ধ আয়োজনে।
শোন বলি, লজ্জারাঙা কুমারীর বুক
চিরতরে মিশে যাব জমিনে তোমার.........
চিরতরে মিশে যাব জমিনে তোমার;
এজন্মে খুঁজে পাবো আর জন্মযুগ
করিনা ভয় প্রোথিত মাইন বোমার।
অথবা উত্তাল ঢেউ, তীক্ষ্ণ অপঘাত
বয়ে বয়ে নিয়ে যাবে সাগর-সঙ্গমে;
দু'চোখে আসবে নেমে স্বপ্নাচ্ছন্ন রাত
লজ্জারাঙা কুমারীর বুকের ওমে।
তবু আমি মিশে যাবো ঐ বধ্যভূমিতে
ঐ যন্ত্রযক্ষে শরীরের প্রয়োজনে;
কোন নতুন না পাওয়া সুখ চুমিতে
কিংবা নতুন কোন স্নিগ্ধ আয়োজনে।
শোন বলি, লজ্জারাঙা কুমারীর বুক
চিরতরে মিশে যাব জমিনে তোমার.........
Comments
Post a Comment